কুষ্টিয়ার দোকান ও ব্যবসার জন্য তৈরি

দোকানের হিসাব, এখন হাতের মুঠোয়

বিক্রি, স্টক, বাকি আর খরচ — সব এক অ্যাপে। বাংলায়, মোবাইলে ও কম্পিউটারে।

  • ইন্টারনেট ছাড়াও চলে
  • বাকির রিমাইন্ডার SMS
  • মেমো প্রিন্ট ও PDF
হিসাব খাতা অ্যাপের হোম স্ক্রিন
নেট নেই? বিক্রি চলবে, পরে সিঙ্ক হবে

যাদের জন্য

  • খুচরা দোকান
  • পাইকারি
  • হার্ডওয়্যার ও ইলেকট্রিক
  • কৃষি উপকরণ
  • কাপড়ের দোকান
  • ফার্মেসি
  • রেস্টুরেন্ট
  • ডিস্ট্রিবিউটর

দোকান চালাতে যা লাগে, সব এক জায়গায়

হিসাববিজ্ঞান জানার দরকার নেই। মোবাইল চালাতে পারলেই হিসাব খাতা চালাতে পারবেন।

দ্রুত বিক্রি ও মেমো

পণ্যে ট্যাপ করুন, ছাড় দিন, আংশিক টাকা নিন। মেমো প্রিন্ট বা হোয়াটসঅ্যাপে পাঠান।

স্টক নিজে থেকেই হালনাগাদ

প্রতিটি বিক্রিতে স্টক কমে, ক্রয়ে বাড়ে। মাল শেষ হওয়ার আগেই সতর্কবার্তা পাবেন।

বাকির খাতা + SMS

কে কত বাকি — এক নজরে। নগদ, বিকাশ, নগদ বা ব্যাংকে আদায় লিখুন, রিমাইন্ডার SMS পাঠান।

ক্রয় ও সাপ্লায়ার

কোন সাপ্লায়ার থেকে কী কিনলেন, কত টাকা দেনা — সব লেখা থাকে।

দৈনিক ও মাসিক ড্যাশবোর্ড

আজকের বিক্রি, নগদ আদায়, মাসের লাভ, সেরা পণ্য — অ্যাপ খুললেই দেখবেন।

ইন্টারনেট ছাড়াও চলে

নেট নেই? বিক্রি থামবে না। বিক্রি ফোনে সেভ থাকে, নেট এলে নিজে থেকেই সিঙ্ক হয়।

অ্যাপটি দেখতে যেমন

ড্যাশবোর্ড
বিক্রি
মেমো

তিন ধাপে শুরু

  1. ১

    অ্যাকাউন্ট খুলুন

    ফোন বা হোয়াটসঅ্যাপ করুন — আমরা দোকান খুলে লগইন দিয়ে দেব।

  2. ২

    পণ্য যোগ করুন

    নাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর বর্তমান স্টক।

  3. ৩

    বিক্রি শুরু করুন

    এখন থেকে হিসাব নিজে থেকেই থাকবে।

সহজ মাসিক দাম

সব প্ল্যানে বিক্রি, স্টক, বাকি, ক্রয়, খরচ, ড্যাশবোর্ড ও অফলাইন সুবিধা আছে।

বেসিক

৳৫০০/মাস

  • ১ জন ব্যবহারকারী
  • মাসে ৫০টি রিমাইন্ডার SMS
  • মোবাইল ও ওয়েব অ্যাপ
শুরু করুন

প্রো

৳২,০০০/মাস

  • যত খুশি ব্যবহারকারী
  • মাসে ১,০০০টি রিমাইন্ডার SMS
  • অগ্রাধিকার সহায়তা
শুরু করুন

অ্যাপ নিন

একই অ্যাকাউন্ট সব জায়গায় — মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারে একই হিসাব।

অ্যান্ড্রয়েড ফোন

অ্যাপ ডাউনলোড (APK)

কীভাবে ইনস্টল করবেন
  1. “অ্যাপ ডাউনলোড” চাপুন, ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  2. ডাউনলোড হওয়া ফাইলটি খুলুন। ফোন অনুমতি চাইলে ব্রাউজারের জন্য “অজানা অ্যাপ ইনস্টল” চালু করুন।
  3. ইনস্টল চাপুন, হিসাব খাতা খুলে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।

কম্পিউটারে আছেন?

ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে ফোনে ডাউনলোড করুন।

আইফোন

ওয়েব অ্যাপটি হোম স্ক্রিনে যোগ করুন — অ্যাপের মতোই খুলবে:

  1. Safari-তে এই পেজ খুলে “ওয়েব অ্যাপ খুলুন” চাপুন।
  2. শেয়ার বাটন চাপুন, তারপর “Add to Home Screen”।

কম্পিউটার বা যেকোনো ব্রাউজার

ওয়েব অ্যাপ খুলুন

কিছু ইনস্টল করতে হবে না। Chrome, Edge, Firefox ও Safari-তে চলে।

প্রশ্ন ও উত্তর

ইন্টারনেট চলে গেলে কী হবে?

বিক্রি চালিয়ে যেতে পারবেন। বিক্রিগুলো ফোনে সেভ থাকে, নেট ফিরলে নিজে থেকেই সার্ভারে চলে যায়।

ফোন আর কম্পিউটারে একসাথে ব্যবহার করা যাবে?

হ্যাঁ। একই মোবাইল নম্বর দিয়ে লগইন করলে সব জায়গায় একই হিসাব দেখবেন।

কর্মচারী ব্যবহার করতে পারবে?

হ্যাঁ, বিজনেস ও প্রো প্ল্যানে মালিক কর্মচারীদের আলাদা লগইন দিতে পারেন।

আমার তথ্য কি নিরাপদ? অন্য দোকান কি দেখতে পায়?

প্রতিটি দোকানের তথ্য ডাটাবেসের ভেতরেই আলাদা রাখা হয়, সব সংযোগ এনক্রিপ্ট করা, আর প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয়। তথ্য আপনার — যেকোনো সময় ডাউনলোড করতে বা দোকান মুছে ফেলতে পারবেন। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।

প্রিন্টার লাগবে কি?

না। মেমো PDF করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। প্রিন্টার থাকলে প্রিন্টও করা যাবে।

আজই হিসাব রাখা শুরু করুন

ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনার দোকান চালু করে, মালিক ও কর্মচারীদের লগইন দিয়ে, শুরু করতে সাহায্য করব।